
ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ যৌথভাবে টুগেদার ক্যাম্পেইন এর ওপর কলেজ অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করে। টুগেদার হলো উদ্বাস্তু ও অভিবাসীদের মর্যাদা সংক্রান্ত জাতিসংঘের একটি উদ্যেগ।বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় যুগ্মসচিব মাহমুদ হাসান এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস সন্মানিত অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মনোয়ারা সরকার এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বশিউর আহমেদ বক্তব্য রাখেন।ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত-কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান তার বক্তব্যে টুগেদার ক্যাম্পেইনের পটভূমি গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত নবম জিএফএমডি সামিট 
এবং নিউইয়র্কে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত অভিবাসী ও উদ্বাস্তু সংক্রান্ত শীর্ষ সম্মেলনের মূল বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে কয়েকটি উদাহরনসহ মানবিক বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন যেমন, প্রতিটি মানুষকে শ্রদ্ধা ও মর্যদা প্রদান। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এই বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেছেন। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বিভিন্ন ক্ষেত্রে নারীদের উন্নয়ন এবং ভূমিকার কথা তার বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন এবং এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীদের মাঝে টুগেদার বিষয়ক বাংলায় প্রকাশিত প্রচারপএ বিতরন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক এবং ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

ঢাকা ২৯ অক্টোবর ২০১৬ : জাতিসংঘ দিবস উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ সমিতি (ডুমুনা) এবং জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) যৌথ ভাবে দিনব্যাপী এক কর্মশালা ও সেমিনার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার হলে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জাতিসংঘ) মোসাম্মত শাহানারা মনিকা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডঃ দেলোয়ার হোসেন এবং ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক ( যোগাযোগ) কাজি আলি রেজা রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউনিস্যাব সভাপতি মামুন মিয়া ও ডুমুনা সভাপতি ওয়াহিদ সিদ্দিক। এতে মডেল ইউএন সম্মেলনের বিভিন্ন পদ্ধতি এবং জাতিসংঘ দিবসের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ মহাসচিবের বাণী বিতরণ করা হয়।



চট্রগ্রাম,মঙ্গলবার ০৬ অক্টোবর ২০১৬: চট্রগ্রাম প্রেস ক্লাব এবং নিপ্পণ একাডেমীর সহযোগিতায় ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র চট্রগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। বিভাগীয় পর্যায়ে এসডিজি প্রচারণা এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি’র ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই সেমিনারটির আয়োজন করা হয়। উল্লেখ্য বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সরকার মূল ভূমিকা পালন করছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কর্তৃক ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ গৃহীত হয় । সেমিনারে জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। জাতিসংঘ মহাসচিবের বাণী উদ্ধৃতি করে তিনি বলেন কাওকে বাদ না রেখে এই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে, এবং জাতিসংঘ এ লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সাথে কাজ করে চলেছে।
.


ঢাকা,২৮ মে, ২০১৬: আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে ঢাকাস্থ্য জাতিসংঘ তথ্য কেন্দ্র, গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং ওয়ার্ল্ডওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট যৌথভাবে ২৮ মে গার্হস্থ্য অর্থনীতি কলেজ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ শামসুন নাহারের সভাপত্বিতে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগম। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক মোহাম্মাদ আবু সাদেক এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক এবং এ বছরের পরিবার দিবসের প্রতিপাদ্য “পরিবার, স্বাস্থ্যকর জীবন ও টেকসই ভবিষ্যত” বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাজেরা নজরুল, ওয়ার্ল্ডওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্টের সভাপতি তাজকেরা খায়ের এবং অধ্যাপিকা নাজমা বেগম। দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করা হয় এবং এর কপি সকলের মাঝে বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে এসডিজি পোষ্ট কার্ডও বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রী, শিক্ষক এবং অতিথিসহ তিন শতাধিক লোক অংশগ্রহন করে।
ঢাকা, ০২ এপ্রিল ২০১৬: বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গত ০২ এপ্রিল ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল (এএনইএস) যৌথভাবে স্কুলের আলোচনা কক্ষে এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্কুলের চেয়ারপার্সন ড. মাহমুদুল হাসান উদ্বোধনি বক্তব্য প্রদান করেন এবং মনোবিজ্ঞানী ও অটিজম বিশেষজ্ঞ মিস নারসিস রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন। ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান তার বক্তব্যে অটিস্টিক ব্যাক্তিদেরকে মূলধারায় সম্পৃক্তকরনে নীতি নির্ধারক, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যাবসায়িক মহল সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে তথ্য কেন্দ্রের কর্মকর্তা মিস মমতাজ বেগম দিনটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন এবং আনন্দ নিকেতন ইনক্লুসিভ স্কুলের সমন্বয়ক মিস রোমেলা মুর্শেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ইনক্লুসিভ স্কুলের শিশুরা নাচ ও সঙ্গীত পরিবেশন করে। এতে শিক্ষার্থী, অভিভাবক , শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ ডিসেম্বের ২০১৫: মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথভাবে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ৯ ডিসেম্বর ২০১৫ একটি সেমিনার, নাটক ও কবিতা পাঠের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার উপদেষ্টা মিকা কানেরভাভরি মুল বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন। দেশের প্রখ্যাত কবিদের মধ্যে কবি রুবি রহমান, কবি শিহাব সরকার ও কবি মুহাম্মদ সামাদ মানবাধিকার বিষয়ক কবিতা পাঠ করেন। এছাড়াও “ গাহি সাম্মের গান” মঞ্চ নাটকটি দর্শকদের সামনে মঞ্চস্থ হয়। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এর বানী পাঠ করেন। .উক্ত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং তাদের সবাইকে মানবাধিকার বিষয়ক এক সেট করে জাতিসংঘ পুস্তিকা প্রদান করা হয়।





















