আপনাকে যদি জোরপূর্বক বাস্তুচ্যূত করা হয়, আপনি কী করবেন?
আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত বা নিপীড়নের কারণে ৬ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ শরণার্থী কিংবা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যূত।
এই সংখ্যা বিশ্বের ২০তম বৃহৎ দেশের জনসংখ্যার সমান।
গত বছর প্রতি দুই সেকেন্ডে একজন করে বাস্তুচ্যূত হয়েছে।
অধিকাংশই দরিদ্রতম দেশগুলোয়।
বিশ্ব শরণার্থী দিবসে, এই মানুষগুলোকে সাহায্য করতে আরও কী কী করতে পারি আমরা, তা অবশ্যই ভাবা উচিত আমাদের।
উত্তরের শুরু ঐক্য আর সংহতিতে। বিস্তারিত পড়ুন


এ বছরের জাতিসংঘ দিবসটি বিশ্ব এবং জাতিসংঘের সন্ধিক্ষণের একটি পর্যায়ে পালিত হচ্ছে।
প্রতি বছর আন্তর্জাতিক অহিংসা দিবসের এই দিনে আমরা শান্তির লক্ষ্যে আমাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করি, যার ভিত্তি মহাত্মা গান্ধীর জীবনদর্শন, যিনি ১৪৭ বৎসর পূর্বে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
আজ রেকর্ড পরিমাণ ১৩ কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। এই সাহায্য প্রার্থী মানুষদের এক সঙ্গে দলবদ্ধ করা হলে পৃথিবীর দশম জনবহুল দেশ গঠিত হবে ।