সমগ্র বিশ্বের বন্ধুগণ,
শুভ নববর্ষ।
এক বছর আগে যখন আমি জাতিসংঘে যোগদান করি, তখন ২০১৭ সালকে শান্তিপূর্ণ বর্ষে পরিণত করার আবেদন জানিয়েছিলাম।
দুর্ভাগ্যবশত, মূলত এর উল্টোটাই ঘটেছে।
২০১৮ সালের নববর্ষের এই দিনে, আমি কোন আবেদন করছি না। আমি আমাদের এই বিশ্বের জন্য একটি সংকেত অর্থাৎ বিপদ সংকেত জানাচ্ছি ।
সংঘর্ষ অনেক গভীর হয়েছে এবং নতুন বিপদের উথ্থান ঘটেছে।
স্নায়ু যুদ্ধ পরবর্তী পরমাণু অস্ত্রের বিষয়ে বৈশ্বিক উদ্বেগ এখন সর্বাধিক।
আমাদের চেয়ে জলবায়ুর পরিবর্তন দ্রুততর হচ্ছে । বিস্তারিত পড়ুন




ঢাকা ২৯ অক্টোবর ২০১৬ : জাতিসংঘ দিবস উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ সমিতি (ডুমুনা) এবং জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) যৌথ ভাবে দিনব্যাপী এক কর্মশালা ও সেমিনার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার হলে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জাতিসংঘ) মোসাম্মত শাহানারা মনিকা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডঃ দেলোয়ার হোসেন এবং ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক ( যোগাযোগ) কাজি আলি রেজা রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউনিস্যাব সভাপতি মামুন মিয়া ও ডুমুনা সভাপতি ওয়াহিদ সিদ্দিক। এতে মডেল ইউএন সম্মেলনের বিভিন্ন পদ্ধতি এবং জাতিসংঘ দিবসের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ মহাসচিবের বাণী বিতরণ করা হয়।



২৯ অক্টোবর, ২০১৬: জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতিসংঘ সমিতি সিরডাপ মিলনায়তনে ২৯ অক্টোবর এক সিম্পোজিয়ামের আয়োজন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) জনাব কামরুল আহসান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী আর্জেন্টিনা মাটাভেল পিচিন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং সভাপতিত্ব করেন জাতিসংঘ সমিতির সভাপতি বিচারপতি কাজী এবাদুল হক । জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জাতিসংঘের মহাসচিবের বাণী পাঠ করেন এবং এটি অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক স্পিকার কর্নেল(অব.) শওকত আলী এমপি। সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিথি, যুব প্রতিনিধি ও শিক্ষাবিদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সেমিনারের বক্তাবৃন্দ জাতিসংঘের ইতিহাসের উপর আলোক পাত করেন এবং সংশ্লিষ্ট সবাইকে শান্তি ও উন্নয়ন প্রক্রিয়া নিশ্চিতকরণে এগিয়ে আসা, পাশাপাশি ২০৩০ এজেন্ডা অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সহযোগিতায় আহ্ববান জানান । বাংলাদেশ জাতিসংঘ সমিতির মহাসচিব অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
২৪ অক্টোবার ২০১৬: জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকাবাসী সংগঠন, লাইফ এবং বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশন যৌথভাবে হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে এক শিশু চিত্রাংকন প্রতিযোগীতা এবং র্যালীর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান । ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন স্কুল থেকে আগত শতাধিক ছাত্র-ছাত্রী এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও জাতিসংঘের স্মরণিকা প্রদান করা হয়। স্থানীয় সমাজকর্মী ও যুব প্রতিনিধিবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, পরে সবার অংশগ্রহণে এক র্যালীর আয়োজন করা হয়।




এ বছরের জাতিসংঘ দিবসটি বিশ্ব এবং জাতিসংঘের সন্ধিক্ষণের একটি পর্যায়ে পালিত হচ্ছে।
চট্রগ্রাম,মঙ্গলবার ০৬ অক্টোবর ২০১৬: চট্রগ্রাম প্রেস ক্লাব এবং নিপ্পণ একাডেমীর সহযোগিতায় ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র চট্রগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। বিভাগীয় পর্যায়ে এসডিজি প্রচারণা এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি’র ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই সেমিনারটির আয়োজন করা হয়। উল্লেখ্য বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সরকার মূল ভূমিকা পালন করছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কর্তৃক ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ গৃহীত হয় । সেমিনারে জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। জাতিসংঘ মহাসচিবের বাণী উদ্ধৃতি করে তিনি বলেন কাওকে বাদ না রেখে এই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে, এবং জাতিসংঘ এ লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সাথে কাজ করে চলেছে।