টেকসই উন্নয়নের জন্য যুব ক্ষমতায়ন: চার-দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ সম্মেলন আয়োজিত


Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 570

UNRC, a.i২১ ডিসেম্বর ২০১৪: চার-দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় মডেল ইউনাইটেড নেশনস্ (ডানমুন) সম্মেলন ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চেীধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে উদ্ভোধন করা হয়। ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, এ্যাকশন এইড এবং ইষ্ট এশিয়া স্টাডি সেন্টার-এর সহযোগিতায় সম্মেলনটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ এ্যাসসিয়েশন (ডুমুনা)। প্রধান অতিথি হিসেবে সম্মেলনটি উদ্ভোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএফপিএ বাংলাদেশস্থ  প্রতিনিধি মিস আর্জেন্টিনা মাটাভেল পিসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডানমুন মডারেট অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি চেন চুয়াং এবং ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। আরো বক্তব্য রাখেন ডানমুন মহাসচিব এম জে সোহেল এবং ইউনিস্যাব সভাপতি মো: মামুন মিয়া। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের জাতিসংঘ অনুবিভাগের পরিচালক জনাব ফাইয়াজ মুরশিদ কাজী । ১০ টি কমিটির মাধ্যমে সম্মেলনটির কার্যক্রম পরিচালিত হয়। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল টেকসই উন্নয়নের জন্য যুব ক্ষমতায়ন।