ঢাকা, ১৮ জানুয়ারি ২০১৫: ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ যৌথভাবে মিরপুর মফিদ-ই-আম স্কু্ল ও কলেজ-এ জাতিসংঘ ও তথ্য স্বাক্ষরতা বিষয়ে দুই-দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। চারটি শিক্ষা প্রতিষ্ঠানের চল্লিশ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। এতে তথ্যের বিভিন্ন উৎস ও জাতিসংঘের কর্মকান্ডের উপর তও্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্হা করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের উপসচিব জনাব মাহমুদ হাসান এবং সভাপতিত্ব করেন মফিদ-ই-আম স্কু্ল ও কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মালেক। অনুষ্ঠানে জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মেজবাহ্-উল-ইসলাম, ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক কাজী আলী রেজা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ্যাডজাংক্ট ফ্যাকাল্টি জনাব মিনহাজ উদ্দীন আহমেদ, গণযোগাযোগ বিশেষজ্ঞ চিন্ময় মুৎসুদ্দী, শিল্পী সন্তু সাহা এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজামান। সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
