মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে আর্ন্তজাতিক দিবস উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ যৌথ ভাবে গত ৩০ জুন ২০১৩ জাতিসংঘ তথ্য কেন্দ্রের মিটিং রুমে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তথ্য কেন্দ্রর নলেজ ম্যানেজমেন্ট অফিসার মো. মনিরুজ্জামান। জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ এর ৩০ জন প্রতিনিধি এই গোল টেবিল বৈঠকে অংশগ্রহন করেন। বিস্তারিত পড়ুন
