ঢাকা, ৩১ মে ২০১৫: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস এবং শান্তিরক্ষা মিশনে নিহত ও আহত বাংলাদেশী সৈন্যদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ৩১ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিহত ও আহত বাংলাদেশী শান্তিরক্ষীদের সম্মানিত করা হয়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন এবং নিহত শান্তিরক্ষীদের পরিবারের সদস্য ও আহত শান্তিরক্ষীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনীর ৩ প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ও উদ্ধর্তন সামরিক কর্মকর্তারা এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন। জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স তার সূচনা বক্তব্যে শান্তিরক্ষা কার্যক্রমের প্রশংশা ও নিহত শান্তিরক্ষীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সশস্ত্র বাহিনী, পুলিশ ও বেসামরিক কর্মকর্তা, মন্ত্রী, এমপি, শিক্ষাবিদ, সুশীল সমাজের সদস্য, জাতিসংঘ কর্মকর্তা ও কূটনীতিবিদসহ দেড় হাজারের অধিক অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া একই দিন সকালে সশস্ত্র বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি পিস রানের আয়োজন করা হয় যেখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। – ছবিঃ এ এফ ডি
- Group photograph
- Peace Run 2015
- Robert Watkins, UNRC in Bangladesh









