ঢাকা, ২৭ জানুয়ারি ২০১৫: আন্তর্জাতিক হলোকষ্ট দিবস পালন উপলক্ষে গত ২৭ জানুয়ারি ২০১৫ ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ব্র্যাক বিশ্ববিদ্যালয় মনন ক্লাব এবং হোপ মাল্টিমিডিয়া যৌথভাবে হলোকষ্ট নিপিড়নের শিকার ব্যক্তিদের স্মরণে এক আলোচনা, ফিল্ম শো, পোষ্টার প্রদর্শনী ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী দপ্তরের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিকা কানেভাভুরি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোপ মাল্টিমিডিয়ার নির্বাহী পরিচালক সন্তু সাহা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় মনন ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হোসাইন সাকিন। অনুষ্ঠানে উপস্হিত সকলেই হলোকষ্ট নিপিড়নের শিকার ব্যক্তিদের প্র্তি তাদের সমবেদনা প্রকাশ করেন এবং পৃথিবীতে যে কোন ধরনের নির্যাতন ও গণহত্যার মত নৃশংস কাজের প্র্তি নিন্দা প্রকাশ করেন। এছাড়াও বক্তাদের অনেকেই এধনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যেন না ঘটে এবং প্র্তিটি ধর্মের প্র্তি শ্রদ্ধা এবং ইতিবাচক দৃষ্টভঙ্গি প্রদর্শনের কথা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন দুঃসহ দিনগুলোর কথাও স্মরণ করেন। অনুষ্ঠানে হলোকষ্ট বিষয়ক ভিডিও শো এবং পোষ্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।
- Candle lighting in memory of the Holocaust victims
- UNIC OIC is seen guiding the visitors to holocaust exhibition
- Poster and Photo Exhibition
- Mika Kanervavuori, Human Rights Advisor, UNRC Office is seen delivering his key-note speech
- A view of the audiences
- A participant is seen sharing her feelings about holocaust
- M. Moniruzzaman, OIC, UNIC Dhaka
- A participant is seen taking part in open discussion
- President of BARC University Monon Club is seen speaking
- Artist Santu Saha, Executive Director, Hope Multimedia
- Group photograph of the participants
- Banner













