গত ৭ এপ্রিল ২০১৪ ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর যৌথ উদ্যোগে রুয়ান্ডা গনহত্যার ২০তম বার্ষিকী ও গণহত্যার শিকার ব্যাক্তিদের স্মরণে ইউআইটিএস অডিটোরিয়ামে এক সেমিনার, পোস্টার প্রদর্শনী, কবিতা পাঠ , মোমবাতি প্রজ্বলন ও নাটিকার আয়োজন করা হয়। ইউআইটিএস-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় মহিলা সাংসদ কবি কাজী রোজী। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ বিশেষজ্ঞ ও সিসবি- এর চেয়ারম্যান কাজী আলী রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এছাড়াও রুয়ান্ডা শান্তি মিশনের বাস্তব অভিজ্ঞতাবর্ণনা করেন ইউআইটিএস-এর পরিচালক (প্রশাসন) লে. কর্নেল (অব.) খায়রুল বাশার। অধিকাংশ আলোচকবৃন্দ গণহত্যা কিভাবে মানবতাকে ভূ-লুন্ঠিত করে তা তাদের আলোচনার মাধ্যমে তুলে ধরেন। পরে রুয়ান্ডা গণহত্যার শিকার ব্যাক্তিদের উদ্দ্যেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এক মিনিট নিরবতা পালন করা হয়। মানবাধিকার বিষয়ক কবিতা পাঠ করেন দেশের খ্যাতনামা কবিবৃন্দঃ কবি কাজী রোজী, এম.পি, কবি শিহাব সরকার, কবি মুহাম্মদ সামাদ এবং কবি আসলাম সানি। এছাড়াও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটীর নাট্যগোষ্ঠী “অল স্টার ড্যাফোডিল” কর্তৃক একটি মানবাধিকার বিষয়ক নাটিকা মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের শুরুতে দিনব্যাপি এক পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
- Candle lighting in memory of the victims of Rwanda genocide
- A view of human rights drama
- Audience of the Rwanda commemoration
- Rwanda genocide poster exhibition
- Poster exhibition on Rwanda Genocide
- Rwanda genocide poster exhibition
- Poet Kazi Rozi speaks as chief guest
- VC of UITS Poet Muhammad Samad reads a poem
- Poet Shihab Sarkar
- Poet Aslam Sani
- Guest of Honour Kazi Ali Reza
- Dr. K M Saiful Islam Khan, Pro-Vice Chancellor of UITS
- Lt. Col. Khairul Bashar of UITS is sharing his experience in Rwanda
- M. Moniruzzaman, OIC, UNIC Dhaka
- The drama performers

























