ঢাকা, ২৪ অক্টোবর ২০১৩: বাংলাদেশস্থ জাতিসংঘ কান্ট্রি টিম জাতিসংঘ দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে গত ২৪ অক্টোবর এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশস্থ জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ড. তুষারা ফার্নান্দো’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র্র মন্ত্রী ডা: দিপু মনি। বাংলাদেশের প্রখ্যাত সমাজকর্মী ও শিক্ষক অধ্যাপক আবদুলাহ আবু সাঈদ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজি আলি রেজা দিবসটির প্রতিপাদ্য – উন্নয়নে যুবসমাজ: প্রেক্ষিত বাংলাদেশ – বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া একজন যুব প্রতিনিধিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এক হাজারেরও অধিক জাতিসংঘ কর্মী, কুটনিতিক, যুবক, সুশীল সমাজ এবং সরকারী ও বেসরকারী প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের ২য় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘ দিবসটি আয়োজনে জাতিসংঘ তথ্য কেন্দ্র কমিউনিকেশন সচিবালয় সেবা প্রদান করে।
- A young representative is seen delivering a speech
- UNIC OIC Kazi Ali Reza is delivering his theme paper on UN for Development
- UN Resident Coordinator a.i, Dr Thushara E.I.Fernando
- Special guest Prof Abdullah Abu Sayeed
- Chief guest Foreign Minister Dr Dipu Moni, MP
- A partial view of the audience
- A view of UN activities poster exhibition
- Tagore song by Singer Shama Rahman
- Drama performance














